রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

হালদা নদীতে ভেসে উঠল অর্ধগলিত কাতলা, ওজন ২০ কেজি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর রাউজান অংশ থেকে প্রায় ২০ কেজি ওজনের অর্ধগলিত একটি মৃত কাতলা মাছ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টায় আজিমের ঘাট এলাকায় নদীর পাহারাদার মো. রওশনগীর আলম অর্ধগলিত অবস্থায় মাছটি ভাসতে দেখে উদ্ধার করেন।

রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে মাছটি উদ্ধার করা হয় এবং দিবাগত রাত সোয়া ১২টায় মাছটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল পৌণে ১১টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জেল হোসেন ফাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ২৬ ইঞ্চি দৈর্ঘ্যের কাতলা মাছটির বয়স ছিল আনুমানিক ১১-১২ বছর।

মাছটির দেহে গুরুতর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং অর্ধেকের বেশি পচে যাওয়ায় অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ পরীক্ষা করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে এটি একটি পুরুষ মাছ বলে ধারণা করা হচ্ছে এবং বার্ধক্যজনিত কারণে এর মৃত্যু হতে পারে। সুরতহাল শেষে স্থানীয়দের সহায়তায় মৃত মাছটি মাটিচাপা দেওয়া হয়।’

সর্বশেষ

এই বিভাগের আরও