চট্টগ্রামের ফটিকছড়িতে একটি ভবনের শয়নাগার থেকে আফরোজা আফরিন (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ এবং বিছানায় থাকা ১৬ মাস বয়সী কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
- Advertisement -
বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশে পৌরসদরের ৮ নম্বর ওয়ার্ডের কামাল ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আফরোজা আফরিন ওই এলাকার মো. আনোয়ারের স্ত্রী।
খবর পেয়ে কামাল ভবনের নিচতলার আনোয়ারের শয়নাগার থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশে বিছানায় পড়ে থাকা ১৬ মাস বয়সী কন্যাশিশুর মরদেহও উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে- মৃত্যুর আগে ওই গৃহবধূ তার কন্যাসন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে জানিয়েছেন ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।

