রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

মুখোমুখি সংঘর্ষে জীবননাশের ঝুঁকি, হোসাইনের পা বিচ্ছিন্ন

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোঃ হোসাইন নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

- Advertisement -

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরিয়া ইউনিয়নের এককাইত্তা পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত হোসাইন বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আজিজুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি উত্তর দিক থেকে সিএনজি অটোরিকশায় বাড়ি ফেরার সময় ট্রাকের পাশে দিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

এ সময় হঠাৎ সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং হোসাইনের একটি পা বিচ্ছিন্ন হয়ে রাস্তার মাঝখানে পড়ে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিবি হাসপাতালে নেন, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

এই বিভাগের আরও