শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

পটিয়ায় বাসচাপায় নারীর মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

- Advertisement -

সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টার নয়াহাট এলাকায় দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজিলাতুন্নেছা (২৮) মাগুরা জেলার মহেশপুর, মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম আলিমুজ্জামান সুজন। জানা যায়, স্বামী ও শিশুসন্তানসহ তিনি মাগুরা থেকে বান্দরবানে ঘুরতে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্বামীর মোটরসাইকেলে ফজিলাতুন্নেছা ও তাদের শিশুসন্তান নিয়ে পটিয়ামুখী যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়েন ফজিলাতুন্নেছা। মুহূর্তের মধ্যেই বাসটির চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসচালক ও বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ

এই বিভাগের আরও