রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

২৩৭ আসনে বিএনপির চমক, চট্টগ্রামে মাঠে নামছেন অভিজ্ঞ মুখ

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

- Advertisement -

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত প্রার্থী তালিকায় চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি আসনে অভিজ্ঞ ও নতুন মুখ—দুয়েরই সমন্বয় দেখা গেছে।

চট্টগ্রাম অঞ্চলে যাঁরা লড়বেন

ঘোষিত তালিকা অনুযায়ী—

চট্টগ্রাম–১ (মীরসরাই): নুরুল আমিন (চেয়ারম্যান)

চট্টগ্রাম–২ (ফটিকছড়ি): সরওয়ার আলমগীর

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড): কাজী সালাউদ্দিন

চট্টগ্রাম–৫ (হাটহাজারী): মীর মোহম্মদ হেলাল উদ্দিন

চট্টগ্রাম–৭ (রাউজান–রাঙ্গুনিয়া): হুম্মাম কাদের চৌধুরী

চট্টগ্রাম–৮ (বোয়ালখালী–চান্দগাঁও–বাকলিয়া): এরশাদ উল্লাহ

চট্টগ্রাম–১০ (ডাবলমুরিং–পতেঙ্গা): আমীর খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রাম–১২ (পটিয়া): মোহাম্মদ এনামুল হক

চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–চন্দনাইশ): সরওয়ার জামাল নিজাম

চট্টগ্রাম–১৬ (সন্দ্বীপ): মিশকাতুল ইসলাম চৌধুরী

তবে চট্টগ্রাম–৩, ৬, ৯, ১১, ১৪ ও ১৫ আসনের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মহাসচিব।

সর্বশেষ

এই বিভাগের আরও