সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

“দেশ আবার নৈরাজ্যের দিকে”—বিএনপি মহাসচিবের উদ্বেগ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে শত্রুরা আবার মাথাচাড়া দিচ্ছে এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও অপপ্রচারের মাধ্যমে এই পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

- Advertisement -

রোববার (২ নভেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে। জনগণ বারবার ভাবছে, ‘কি হবে? কি হতে পারে?’ এ অবস্থায় দেশের শত্রুরা মাথা তুলে উঠছে এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।”

তিনি আরও উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ চলছে। বিএনপি মনে করে, জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদে যেসব সুপারিশ করেছে তা অগ্রহণযোগ্য, কারণ দলের ‘নোট অব ডিসেন্ট’ লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি বাদ দেওয়া হয়েছে। এছাড়া সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি সনদে অন্তর্ভুক্ত হলেও বিএনপি এতে আপত্তি জানাচ্ছে।

অন্যদিকে, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি তুলেছে।

৭ নভেম্বরকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ দিবস হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘ নয় বছরের স্বৈরাচার বিরোধী সংগ্রামে আমাদের নেতৃত্ব দিয়েছেন। আজ তারেক রহমান লন্ডন থেকে ঐক্য প্রতিষ্ঠায় কাজ করছেন।”

তিনি বলেন, ৭ নভেম্বরের দর্শন আমাদের রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ এবং সেই দর্শনকে সামনে রেখে দল এগিয়ে যাবে।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, এবং চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও