ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বাবা হয়েছেন। গত বৃহস্পতিবার কন্যাসন্তানের জন্ম দেন তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি। এটি দাম্পত্যজীবনের প্রথম সন্তান।
- Advertisement -
বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে নবজাতক কন্যাকে কোলে নেওয়া একটি ছবি প্রকাশ করেন নিলয়। সেখানে তিনি লেখেন— “আলহামদুলিল্লাহ, কন্যা সন্তানের বাবা হলাম। নাম রুশদা মাইমানাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
সুখবর প্রকাশের পর থেকেই শুভেচ্ছা বার্তায় সিক্ত হচ্ছেন নিলয়-হৃদি দম্পতি। ভক্ত-অনুরাগী থেকে শুরু করে তারকাসহ সহশিল্পীরাও জানিয়েছেন শুভকামনা।
উল্লেখ্য, ২০২১ সালের ৭ জুলাই তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন নিলয়। ফেসবুকে পরিচয় থেকে শুরু হওয়া প্রেমের পর পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়। এটি হৃদির প্রথম এবং নিলয়ের দ্বিতীয় বিয়ে।

