শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

২৮ হাজার ৮০০ টাকার শাড়ি, মামলায় আদালতে তানজিন তিশা

বিনোদন ডেস্ক:

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির হয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়া এবং পরবর্তীতে এর মূল্য পরিশোধ না করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করা হয়।

- Advertisement -

২০২৫ সালের ৫ নভেম্বর ঢাকার আদালতে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’-এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটি থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা করবেন এবং এর মূল্য পরিশোধ করবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে পরবর্তীতে শাড়িটির দাম পরিশোধ না করে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলার পর আদালত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) বিষয়টি তদন্তের নির্দেশ দেন। পরে ডিবির তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন এবং তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

গত ১২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তাকে হাজির হওয়ার নির্দেশ দেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) মামলাটিতে আদালতে হাজির হন এই অভিনেত্রী।

বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও