রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

দীপিকার ‘৮ ঘণ্টা কাজ’ মন্তব্যে বিতর্ক; মুখ খুললেন মাধুরী দিক্ষিত

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ‘৮ ঘণ্টার বেশি কাজ করবেন না’—এই মন্তব্য নিয়ে বলিউড থেকে টলিউড পর্যন্ত তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। কেউ এই অবস্থানকে পেশাদারিত্বের ঘাটতি বলছেন, আবার কেউ দেখছেন কর্মঘণ্টা নির্ধারণের ন্যায্য দাবি হিসেবে।

- Advertisement -

এই বিতর্কের মাঝেই এবার নীরবতা ভাঙলেন বলিউডের ‘ড্যান্সিং কুইন’ খ্যাত মাধুরী দীক্ষিত। তার মন্তব্য যেন নতুন করে প্রশ্ন তুলেছে দীপিকার দাবি নিয়ে।

সম্প্রতি বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে মাধুরী জানান, আসন্ন ছবি ‘মিসেস দেশপান্ডে’–র শুটিংয়ের সময় তাকে প্রায় প্রতিদিনই ১২ ঘণ্টার বেশি সময় সেটে থাকতে হয়েছে।

মাধুরী বলেন, “‘মিসেস দেশপান্ডে’ ছবির শুটিং চলাকালীন প্রায় প্রতিদিনই ১২ ঘণ্টার বেশি কাজ করেছি। আমি খুবই ওয়ার্কহোলিক—কাজ ছাড়া কিছু বুঝি না।”

তবে তিনি একই সঙ্গে স্বীকার করেন, কাজের সময় নিয়ে সবারই ব্যক্তিগত পছন্দের অধিকার রয়েছে। তার ভাষায়, “আমি হয়তো আলাদা। কিন্তু কারো যদি নির্দিষ্ট সময়ের বেশি কাজ না করার মতো ক্ষমতা থাকে, সে তা বলতেই পারে। প্রত্যেকেরই নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে।”

দীপিকার মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তীব্র আলোচনার পর মাধুরীর এ মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অনেকে।

সর্বশেষ

এই বিভাগের আরও