চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিজ ঘর থেকে মো. জমির উদ্দিন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
- Advertisement -
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহত জমির উদ্দিন কেরানী বাজার শুক্কুর সওদাগরের বাড়ির জহির আহমদের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন এবং ১ ছেলে ও ১ মেয়ের জনক।
নিহতের ভাইপো রুহুল উল্লাহ জানান, আর্থিক সংকটের কারণে জমির উদ্দিন মানসিক চাপে ছিলেন এবং পরিবারের অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়েছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

