রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বাঁশখালীতে সেনা অভিযানে পিস্তল-কার্তুজসহ আটক ১

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে জমির উদ্দিন (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। আটকের পর তার বসতঘর তল্লাশি করে ১টি দেশীয় পিস্তল, ২টি তাজা কার্তুজ ও ১টি রামদা উদ্ধার করা হয়।

- Advertisement -

বাঁশখালীতে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাহারছড়ার একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক জমির উদ্দিন বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং একজন তালিকাভুক্ত আসামি।

আটক ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও