রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বাঁশখালীতে র‌্যাবের অভিযান: অস্ত্র ও কার্তুজ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, দুইটি একনলা বন্দুক, বিপুল পরিমাণ গুলি ও ৪টি রামদা উদ্ধার করেছে র‌্যাব। 

- Advertisement -

খেলতে গিয়ে পুকুরে, বাশঁখালীতে শিশুর মৃত্যু

সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার সরল ইউনিয়ন থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, সরল ইউনিয়নে কিছু ব্যক্তি অস্ত্র নিয়ে এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে অভিযান যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইটি বস্তা ফেলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে ওই বস্তাগুলো থেকে একটি বিদেশি রিভলবার, দুইটি একনলা বন্দুক, বিপুল পরিমাণ গুলি ও ৪টি রামদা উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, উদ্ধার অস্ত্রগুলা বাঁশখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও