সোমবার, ১০ আগস্ট ২০২৬

দেড় দশক পর বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া, জুনে ওয়ানডে-টি-টোয়েন্টি সিরিজ

ক্রীড়া প্রতিবেদক:

দীর্ঘ দেড় দশক পর আবারও বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট টিম। সর্বশেষ ২০১১ সালে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল দলটি। এবার জুনে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসছে অজিরা।

- Advertisement -

শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সফরের প্রথমে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। আগামী ৯ জুন প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজটি। পরবর্তী ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন। সবগুলো ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ।

ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম-এ হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন।

উল্লেখ্য, সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। এবারের সফরকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও