রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নেইমার ফিরলেন ব্রাজিল দলে, বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক:

বিশ্বকাপ শুরুর এক মাস আগে প্রাথমিক দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দীর্ঘদিন পর এই দলে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার

- Advertisement -

দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর থেকেই বলে আসছিলেন, শুধুমাত্র তারকা খ্যাতি নয়, পুরোপুরি ফিট ও প্রতিযোগিতামূলক ফুটবলে থাকা খেলোয়াড়দেরই অগ্রাধিকার দেওয়া হবে। সেই কারণেই আগের দলে ছিলেন না নেইমার। কারণ, তিনি তখনও গুরুতর লিগামেন্ট ইনজুরি থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন।

তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি বদলে গেছে। শৈশবের ক্লাব সান্তোসে ফিরে দুর্দান্ত ছন্দে রয়েছেন নেইমার। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে তিনি করেছেন পাঁচ গোল ও তিনটি গোলে সহায়তা। মাঠে তার নেতৃত্বে দলের পারফরম্যান্সেও এসেছে উন্নতি।

তবে প্রাথমিক দলে জায়গা পেলেও বিশ্বকাপে নেইমারের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। আগামী ১৮ মে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল। সেখানে জায়গা পেলেই নিশ্চিত হবে তার বিশ্বকাপ যাত্রা। নির্বাচিত হলে এটি হবে নেইমারের চতুর্থ বিশ্বকাপ।

জাতীয় দলের হয়ে নেইমারের সর্বশেষ ম্যাচ ছিল ২০২৩ সালের ১৮ অক্টোবর, বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচেই গুরুতর চোটে পড়েন তিনি।

প্রাথমিক দলে আরও আছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, কাসেমিরো, ব্রুনো গিমারেশ, মার্কিনিওস ও আলিসন বেকারের মতো তারকারা।

সর্বশেষ

এই বিভাগের আরও