শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম সোমবার (৮ জিলহজ) সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। হাজিদের মিনায় গমন সহজ ও নিরাপদ করতে সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী রোববার রাত থেকেই মিনার উদ্দেশে রওয়ানা দেবেন হজযাত্রীরা।

- Advertisement -

বাংলাদেশের হজযাত্রীদের মিনায় পাঠানোর সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে বাংলাদেশ হজ অফিস ও সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো।

শরিয়তের বিধান অনুযায়ী, হাজিরা ৮ জিলহজ মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। এরপর ৯ জিলহজ (মঙ্গলবার) আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন তারা।

এ বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। তিনি মসজিদে নববী–এর প্রধান ইমাম ও খতিব।

খুতবার পর হাজিরা একসঙ্গে যোহর ও আসরের নামাজ আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন। ইসলামী শরিয়তে আরাফাতে অবস্থান করাকেই হজের মূল অংশ হিসেবে গণ্য করা হয়।

৯ জিলহজ সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফা–র উদ্দেশে রওনা হবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন।

পরদিন ১০ জিলহজ সূর্যোদয়ের আগে মিনায় ফিরে বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন হাজিরা। এরপর পশু কোরবানি ও মাথা মুণ্ডন বা চুল ছোট করার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

১১ ও ১২ জিলহজ হজের বাকি আনুষ্ঠানিকতা শেষে ১২ জিলহজ সূর্যাস্তের আগেই মিনাত্যাগ করবেন তারা।

এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনুমানিক ১৬ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ থেকে চলতি বছর প্রায় ৭৮ হাজার ৫০০ হজযাত্রী হজে অংশ নিয়েছেন।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ে জোর

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও