চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ মামলার আসামি মো. মুরাদসহ তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। রাতভর সাড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গত রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোডস্থ মোরশেদ টাওয়ারের সামনে পাকা রাস্তায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় জনসাধারণের জানমালের ক্ষতি ও নাশকতা সৃষ্টিসহ রাস্তায় চলাচলরত সিএনজি অটোরিকশার কাচ ভাঙচুর এবং ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
ঘটনার পর বাকলিয়া থানার বিশেষ টিম রাতভর অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ১ নম্বর আসামি মুরাদ (৪৩) ও তাঁর দুই সহযোগী সুমন (৩৫) এবং রুহুল আমিনকে গ্রেপ্তার করে।
উল্লেখযোগ্য বিষয় হলো, গ্রেপ্তার মুরাদের পিসিপিআর (পুলিশ ক্রিমিনাল প্রোফাইল রেকর্ড) যাচাই করে দেখা যায়, তিনি সিএমপির বিভিন্ন থানায় রুজু হওয়া ১৬টি মামলার আসামি।

