রবিবার, ৮ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে তদারকি অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড় ও ফলমুন্ডি এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করে সাতটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -

রোববার (৮ নভেম্বর) পরিচালিত এ কার্যক্রমে কোতোয়ালি মোড় সংলগ্ন দারুল আমান হোটেলকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় ফারুকের ফলের দোকানকে ১ হাজার এবং সোহেলের ফলের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, নগরের ফলমুন্ডি এলাকায় মূল্য তালিকা না রাখায় আবুল বাশারের ফলের দোকানকে ১ হাজার এবং ইয়াকুব আলী ফল বিতানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় শাহ মহসেন আউলিয়া ফার্মকে ৬ হাজার এবং মেহেদী এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তদারকি কার্যক্রমে সাতটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও