রবিবার, ৮ নভেম্বর ২০২৬

আসন্ন ইউপি নির্বাচনে থাকছে না ইভিএম: ইসি সচিব

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে সদর উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কমিশন।

- Advertisement -

রোববার (৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে ইসি সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ইউপি নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি চলমান রয়েছে। এবারের কোনো নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না।

ইসির সিনিয়র সচিব আরও জানান, ভবিষ্যতেও কোনো নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা নেই। তবে কমিশনের কাছে থাকা ইভিএমগুলো কীভাবে বিনষ্ট বা বাতিল করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করতে ছয় বছর বয়স থেকেই ব্যক্তির যাবতীয় তথ্য বা ডেটা সংগ্রহের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন বলেও জানান তিনি।

সর্বশেষ

এই বিভাগের আরও