চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক ও সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
- Advertisement -
আজ রোববার (৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল কবিরের নেতৃত্বে থানার একটি অভিযানিক দল অভিযানে অংশ নেয়।
গ্রেপ্তার দুজন হলেন কাজল দাশ ও মো. সেলিম। কাজল দাশ কোতোয়ালী থানার সিআরবি রেলওয়ে হাসপাতাল কলোনির গোয়ালপাড়া এলাকার শেফালীর ভাড়াটিয়া, মৃত সুনীল দাশের ছেলে।
তিনি দায়রা মামলা নম্বর ২৫০৭/১৩-এর সাজাপ্রাপ্ত আসামি। অপরদিকে মো. সেলিম চান্দগাঁও থানার কেচাইন পাড়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে। তিনি অর্থঋণ জারি মামলা নম্বর ১১৪৮/২৫-এর সাজাপ্রাপ্ত।
গ্রেপ্তারের পর তাঁদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

