বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সাজিনাজ হাসপাতালে “বিশেষায়িত ব্লাড ব্যাংকের”উদ্বোধন করলেন সিটি মেয়র
নিজস্ব প্রতিবেদক

চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষে বন্দরনগরী চট্টগ্রামের আরেফিন নগরে অবস্থিত অত্যাধুনিক কম্প্লায়েন্স বেইস্ড হাসপাতাল সাজিনাজ হাসপাতালের নতুন সংযোজন “বিশেষায়িত ব্লাড ব্যাংকের” আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকালে এই আধুনিক মানের হসপিটালটির ”ব্লাড ব্যাংকের” শুভ উদ্বোধন করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

উদ্বোধন শেষে তিনি হসপিটালের বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন করেন। আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত ও ডিজিটাল ল্যাবরেটরী, এক্স-রে, আলট্রাসনোগ্রাম, আধুনিক মানের অপারেশন থিয়েটার, আইসিউ, এনআইসিউ, এইসডিউ এবং ও মা ও নবজাতক পরিচর্য়ার মানসম্মত ইউনিট গুলো পরিদর্শন শেষে  মাননীয় মেয়র বলেন, এ হাসপাতালটিতে বিশেষায়িত কমপ্লিট ব্লাড ব্যাংক স্থাপনের মাধ্যমে এতদ অঞ্চলের মানুষের জন্য উন্নতমানের স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্তের সূচনা হলো এবং আমি আশা করছি গনমানুষের চিকিৎসা সেবায় হাসপাতালটি গুরূত্বপূর্ন ভূমিকা রাখবে। এ প্রসঙ্গে হসপিটালের চেয়ারম্যান লায়ন সফিকুল ইসলাম বলেন, চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে উন্নত চিকিৎসাসেবা সেবাদানের লক্ষে আমাদের এই উদ্যোগ। সবার সার্বিক সহযোগিতা থাকলে আমাদের কার্যক্রম পরিবর্ধনসহ আগামীদিনে আরো উন্নত সেবা প্রদান করতে সক্ষম হবো। সাজিনাজ হাসপাতালের ব্লাড ব্যাংকে থ্যালাসেমিয়া রোগীদের জন্য কম খরচে ব্লাড ট্রান্সফিউশন এর ব্যবস্থা করা হয়েছে। একইসাথে ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য কম খরচে কেমোথেরাপির ব্যবস্থা করা হয়েছে। উক্ত ব্লাড ব্যাংকে ডেঙ্গু রোগীদের জন্য কম খরচে প্লাটিলেট এ্যাপারেসিস্ সেবাও প্রদান করা হচ্ছে।

সাজিনাজ হাসপাতালের বিশেষায়িত ব্লাড ব্যাংক এর অন্যান্য সেবা সমূহের মধ্যে রয়েছেঃ

ডে-কেয়ার ট্রান্সফিউসন, কেমো-থেরাপি, হোল ব্লাড, পিআরবিসি, ওয়াসড পিআরবিসি, এফএফপি, প্লাটিলেট কনসানট্রেট, ক্রায়োপিসিটি, ক্রায়ো পুর প্লাজমা, ব্লাড লেটিং, প্লাটিলেট এ্যাপারেসিস্, টিপিই, স্টিম সেল কালেকসন।

তিনি বলেন এই হসপিটালটি ৬০ শয্যা বিশিষ্ট। এর মধ্যে ৩ টি ভিআইপি কেবিন, ২৬ টি সাধারণ কেবিন ও মহিলা ওর্য়াডে ৫ টি ও পুরুষ ওর্য়াডে ৫টি উন্নতমানের বিশেষায়িত শয্যা রয়েছে। হসপিটালটিতে সার্বক্ষনিক বিদ্যুৎ ব্যবস্থা সহ ২টি লিফট, ২৪ ঘন্টা ফার্মেসী ও নিজস্ব এ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে। আধুনিক সেবার এ কার্যক্রম চলমান থাকলে আগামীতে হয়তো চট্টগ্রাম, তথা অত্র জনপদের মানুষদের উন্নত সেবা গ্রহণের জন্য ঢাকা যেতে হবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, হেড অব মেডিক্যাল সার্ভিসেস ডা. নিজাম উদ্দিন, ডাইরেক্টর এডমিন হাসান মাহমুদ চৌধুরী, ডাইরেক্টর ডা. মো. এস. এম. সরোয়ার কাশেম রাসেল, ডিজিএম কর্পোরেট ফাইনেন্স সাখাওয়াত হোসেন, হাফেজ মাওলানা মনিরুল ইসলাম, জনাব আলমগীর হোসেন- সভাপতি-বায়েজিদ শিল্পাঞ্চল সাংগঠনিক, এস. এম সাইফুল ইসলাম-যুগ্ন আহবায়ক-চট্টগ্রাম মহানগর বিএনপি, জনাব সৈয়দ আজম উদ্দিন-যুগ্ন আহবায়ক-চট্টগ্রাম মহানগর বিএনপি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও