মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে বেশি দামে পণ্য বিক্রি, ৬ দোকানিকে জরিমানা

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরের অলংকার মোড়ের আব্দুল আলী হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চসিক।

- Advertisement -

রোববার (১৬ মার্চ) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযানে নেতৃত্ব দেন।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, অভিযানের সময় বিভিন্ন মুদি দোকান, দৈনন্দিন কাঁচাবাজারে মূল্য তালিকা না রাখা ও বেশি দামে ভোজ্য তেল বিক্রির অপরাধে ৬ দোকানিকে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না করার জন্য তাদের সতর্ক করা হয়েছে।

জনস্বার্থে চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও