রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে ৫ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-ফিতর’কে কেন্দ্র করে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রামের বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

- Advertisement -

রবিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার শাকপুরা চৌমুহনী, গোমদন্ডী ফুলতল, পৌর সদরের বুড়ি পুকুর সংলগ্ন এলাকায় বাজার মনিটরিং এর অংশ হিসেবে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

এসময় মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত দামে মাংস বিক্রি করায় শাকপুরা চৌমুহনীর মাংস ব্যবসায়ী মোহাম্মদ হানানকে ৫ হাজার টাকা মনচুরুল হককে ৫ হাজার টাকা, মুরগি ব্যবসায়ী আবদুল অদুদ কে ৫ হাজার টাকা এবং গোলবাহার ট্রেডিং কে ১০ হাজার টাকা এবং পৌরসভার খায়ের মঞ্জিল এলাকার আজিজুর রহমানকে ৫ হাজার টাকাসহ পাঁচটি ভিন্ন মামলায় সর্বমোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী সেনা ক্যাম্পের একটি পেট্রোল টিম ও বোয়ালখালী থানা পুলিশ। বাজারে ন্যায্য মূল্য ও স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ

এই বিভাগের আরও