রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে জিহান নামের এক আড়াই বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের পূর্ব ধোরলা গ্রামে এ ঘটনা ঘটেছে। জিহান পূর্ব ধোরলা গ্রামের কামাল ড্রাইভারের বাড়ির হেলাল উদ্দিন বাবলুর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে জিহান বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজি করতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.রাবেয়া বলেন, দুপুর ১টা ১০ মিনিটের সময় জিহান নামের এক শিশুকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। তার স্বজনরা জানিয়েছেন শিশুটি পুকুরের পানিতে ডুবে গিয়েছিল। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও