চলতি মৌসুমে ২০২৪-২৫ অর্থ বছরে আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) সকালে বোয়ালখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে এ প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো আতিক উল্লাহ।
এসময় কৃষি কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নের ৩ শ জন কৃষক-কৃষানীদের জনপ্রতি ৫ কেজি উপসী বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা উদ্ভিদ ও বীজ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে, উপসহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে, শিবু কান্তি নাথ, লক্ষণ কুমার কারন, ফরিদুল আলম, জয়নাল আবেদীন, সুপ্রিয়া চৌধুরী ও মঞ্জুর মোর্শেদ।

