সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

- Advertisement -

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ওই পোস্টে তিনি লিখেন, নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহ খানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে।

তিনি আরও লেখেন, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন গুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিক ভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার।

এর আগে আওয়ামী লীগ সরকার পতনের নয় মাস পর বুধবার (৭ মে) দিনগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ার ওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু নতুন করে আলোচনায় এসেছে।

এই দাবিতে বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ডাকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও