রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারায় পুকুরে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে ওয়াজিহা জান্নাত আয়াত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

- Advertisement -

বুধবার (২৮ মে) বিকেল ৩টার দিকে উপজেলার বারখাইন তৈলারদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুটি ওই এলাকার এরশাদ আলী সরকার বাড়ির তৈয়বুল করিমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশে খেলেছিল শিশুটি হঠাৎ শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পাশের পুকুরে ভাসতে দেখেন শিশুটিকে। পরে সেখান থেকে উদ্ধার করা আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির মামা মো. ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরের পানিতে ডুবে একমাত্র ভাগ্নি মারা গেছে। কথা বলার ভাষা নেই। এই শোক কাটিয়ে উঠা কঠিন হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও