মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চান্দগাঁওয়ে গেস্ট হাউজে পুলিশের অভিযান, ৮ জন গ্রেপ্তার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

চান্দগাঁও থানা এলাকায় একটি গেস্ট হাউজে বিশেষ অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

রবিবার (১৬ জুন) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বহদ্দারহাট এলাকার ‘পপুলার গেস্ট হাউজ’ থেকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় ৫ নারী ও ৩ পুরুষকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের নাম-ঠিকানা যাচাই শেষে জানা গেছে, তারা বিভিন্ন জেলা থেকে চট্টগ্রামে এসে ওই গেস্ট হাউজে অবস্থান করছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন: বোয়ালখালীর মো. মইনুদ্দীন ইখতিয়ার (২১), ভোলার মো. শরীফ মিয়া (৩২), বাঁশখালীর মর্জিনা আক্তার (১৭), মানিকছড়ির নয়ন চাকমা (৩২), কর্ণফুলীর মুক্তা আক্তার (১৭), চান্দগাঁও এর জুই আক্তার (১৯), পটিয়ার মাহবুব আলম (২৫), চান্দগাঁও এর মো. আরজু (১৯)।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে মহানগর পুলিশ অধ্যাদেশ ১৯৭৬-এর ১০৩ ধারায় গ্রেপ্তারপূর্বক সংশ্লিষ্ট থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও