চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় এক বাইকের শিশুসহ তিন আরোহী আহত হয়েছেন।
আজ শুক্রবার (২০ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীর ইউনিয়নের তুলাতল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
আহত সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর গ্রামের আলতাফের ছেলে মো.বেলাল (৪২), বেলালের ছেলে সাব্বির (৬) ও একই এলাকার মো. হোসেনের ছেলে সাকিব (২৬) উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর তুলাতলে একটি বাইক হঠাৎ সড়কের পাশের গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে পড়ে যায়। এতে এক শিশুসহ তিন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা.পূজা ভৌমিক বলেন, বিকেল ৩টার সময় বাইক দুর্ঘটনায় আহতরা চিকিৎসা নিয়েছেন।
তবে বাইক চালক মো.বেলালের পা ভেঙে গেছে এবং মাথায় মুখে আঘাত পেয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

