রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

- Advertisement -

আজ (১৪ জুলাই) সোমবার দুপুরে চকবাজারস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়ামের প্রভাবশালী সদস্য চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব সোলায়মান আলম শেঠের সভাপতিত্বে ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য আবু জাফর কামালের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সর্বজনাব, এয়াকুব হোসেন, মোহাম্মদ আনিসুল ইসলাম চৌধুরী, মো: ছালামত আলী, মাহবুবুর রহমান পিন্টু, মোহাম্মদ আলী, সাবেক ছাত্রনেতা নেজাম উদ্দীর জেকি, ফিরোজ কবির লিটন, আবুল কালাম আজাদ, হারুনুর রশিদ, ফারুল আকতার, আলেয়া বেগম, লাকী আকতার প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তব্য রাখছেন মোহাম্মদ আনিসুল ইসলাম চৌধুরী।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব সোলায়মান আলম শেঠ বলেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৯ বছরের শাসনামল ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।

সকল ক্ষেত্রে সংস্কার তথা অবকাঠামো উন্নয়ন সুশাসন প্রতিষ্ঠা করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সফল রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। জাতীয় পার্টির ৯ বছরের সুশাসন আমলে দুর্নীতি-দুঃশাসন, দলীয়করণ, গুম-খুন, সন্ত্রাসী ছিল না।

তিনি আরও বলেন, জাতীয় পার্টির শাসনামলে রাষ্ট্রধর্ম ইসলাম, পবিত্র জুম্মা শুক্রবার সাপ্তাহিক ছুটি ঘোষণা, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা, উপাসনালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও পানির বিল মওকুফ, সড়ক পথে যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নযন, বুড়িগঙ্গা, মেঘনা, যমুনা, গোমতীসহ অসংখ্য সেতু নির্মাণ, বিদ্যুতের উন্নয়নে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ, বন্যায় ঢাকা শহর রক্ষার্থে ডিএনডি (বেড়ি বাঁধ) নির্মাণ, উপজেলা ম্যাজিস্ট্রেট কোর্ট ও মুনসেফ কোর্ট চালু, হাইকোর্ট বেঞ্চ সম্প্রসারণ ও বিচারব্যবস্থা দ্রুতকরণ, জাতিসংঘ শান্তি মিশনে প্রথম সৈন্য পাঠানো সহ অসংখ্য নজিরবিহীন সংস্কার জাতীয় পার্টির শাসনের তথা পল্লীবন্ধু এরশাদের শ্রেষ্ঠতম অবদান।

মিলাদ ও দোয়া মাহফিলে আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে তবরুক বিতরণ করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও