মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বিপ্লব লুটেরাদের লুটে খাওয়ার জন্য হয়নি: মঈন খান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

২০২৪ সালের যে বিপ্লব, সেই বিপ্লব লুটেরাদের লুটে খাওয়ার জন্য হয়নি। সেই বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে পুনরায় একটি লুটেরা শ্রেণি এই দেশকে আবার দখল করে লুটেপুটে খাবে, সেটা হতে পারে না।

- Advertisement -

শনিবার (৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া কলেজ অডিটোরিয়ামে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান এ মন্তব্য করেন।

মঈন খান আরও বলেন, ছাত্র-জনতা যারা জীবন দিয়েছিলেন; তাদের প্রতি, তাদের রক্তের প্রতি আমরা বিশ্বাসঘাতকতা যেন কোনো অবস্থাতেই না করি। সে বিষয়ে আপনাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে।

বিএনপির এ নেতা আরও বলেন, ‌আমরা যদি কোনো অন্যায় করি, দুর্নীতি করি, চাঁদাবাজি করি, তাহলে শহীদের রক্ত বৃথা যাবে। সেটা আপনাদের মনে রাখতে হবে। কাজেই আমাদের কাছে দেশবাসীর কী প্রত্যাশা, সেদিকে আমাদের শ্রদ্ধা রাখতে হবে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সদস্য সচিব আইনজীবী আমিরুল ইসলাম ইমনের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা কৃষকদলের সভাপতি শাহিন মিয়া, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হামিদুল হক খান, তারাবো পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, জেলা ছাত্রদল নেতা আবু মোহাম্মদ মাসুম প্রমুখ।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও