মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চকবাজারে মিষ্টি কারখানায় মোবাইল কোর্ট, এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের চকবাজার এলাকায় মিষ্টি মুখ কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানটি বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পরিচালিত হয়।

- Advertisement -

অভিযানে দেখা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ, পণ্যের লেবেলিং না থাকা, খাদ্যকর্মীদের ইউনিফর্ম না থাকা এবং লাইসেন্স সনদ প্রদর্শনে ব্যর্থতা।

এসবের কারণে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ধারা ৩৮ ও ৩৯ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ মুনতাসির মাহমুদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াসিনুল হক চৌধুরী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস টিম অভিযানে উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস বলেন, নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ধারা ৩৮ ও ৩৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও