ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আবারও ব্যক্তিজীবন নিয়ে আলোচনায়। শাকিব খানের সঙ্গে প্রেম, গোপন বিয়ে, সন্তান জন্ম ও বিচ্ছেদের কাহিনি বরাবরই দর্শকের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে।
২০০৮ সালে শাকিব খানকে গোপনে বিয়ে করেন অপু। বিষয়টি দীর্ঘদিন গোপন থাকলেও ২০১৭ সালে ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। তবে এর পরই বিচ্ছেদের পথে হাঁটে এই তারকা জুটি।
ছেলের টানে মাঝে মধ্যে একসঙ্গে ভ্রমণ, পারিবারিক সময় কাটানো—এসব নিয়ে বহুবার গুঞ্জন উঠেছে, “আবারো কি এক হচ্ছেন শাকিব-অপু?”
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস স্পষ্টভাবে জানান, “আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই। সংসার প্রতিষ্ঠা করতে হলে ফেসবুক পোস্ট লাগে না। কেউ বিশ্বাস করলে করবে, না করলে আমার বোঝানোর সময় নেই।
শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে সরাসরি উত্তর না দিয়ে তিনি আরও বলেন, “যতটুকু প্রয়োজন মনে করেছি, জানিয়েছি। এর বাইরে পারিবারিক বিষয়গুলো ব্যক্তিগতই রাখতে চাই।”
শাহরুখের উদাহরণ টেনে সীমারেখা নিজের ব্যক্তিজীবন আড়ালে রাখার প্রসঙ্গে প্রিয় নায়ক শাহরুখ খানের উদাহরণ টানেন অপু বিশ্বাস। তার ভাষায়, “শাহরুখ দর্শকদের যতটুকু প্রয়োজন মনে করেছেন, ততটুকুই জানিয়েছেন। আমি-ও তাই মনে করি। সংসার নিয়ে সব কিছু প্রকাশ্যে আনার দরকার নেই।”

