মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

অশান্ত চবি ক্যাম্পাস: পরীক্ষার ক্যালেন্ডার থেমে গেল সোমবার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সোমবারের (১ সেপ্টেম্বর) সব বিভাগের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। ক্যাম্পাসের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন। তিনি বলেন, অনিবার্য কারণবশত আগামীকাল ১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হলো।

এর আগে, রোববার দুপুর সাড়ে ১২টা থেকে ক্যাম্পাসের ২ নম্বর গেটে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় বিকেল ৪টা পর্যন্ত চলা এ সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন।

এরমধ্যে গুরুতর আহত হয়েছেন অন্তত ৩০ জন। পরে যৌথ বাহিনী ক্যাম্পাসে মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। ওই ঘটনায়ও প্রায় ৭০ জন শিক্ষার্থী আহত হন।

সর্বশেষ

এই বিভাগের আরও