বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র শীর্ষ নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।
- Advertisement -
রোববার (৩১ আগস্ট ২০২৫) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এজেডএম জাহিদ হোসেন।
বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী দিনের করণীয় এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

