চট্টগ্রামে ঐতিহাসিক জশনে জুলুস শেষে রাস্তায় পড়ে থাকা বিপুল সংখ্যক জুতার স্তুপ নজরে এসেছে। লক্ষ মানুষের অংশগ্রহণে আয়োজিত এ মহাসমাবেশ শেষে কেউ কেউ সেই জুতাগুলো কুড়িয়ে নিচ্ছেন।
- Advertisement -
প্রত্যক্ষদর্শীরা জানান, জুলুস শেষে ভিড়ের কারণে অনেকেই তাঁদের জুতা হারিয়ে ফেলেন। আর ওই ফেলে যাওয়া কিংবা হারানো জুতাগুলো পরে স্তুপ আকারে জমে যায়। এসময় কিছু মানুষ সেগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছেন।
শহরের বিভিন্ন মোড়ে, অলিগলিতে ও জুলুসের প্রধান সড়কগুলোতে এই দৃশ্য দেখা গেছে। স্থানীয়দের মতে, প্রতিবছরই জশনে জুলুসের পর এমন চিত্র দেখা যায়।
অনেকেই এটিকে সামাজিক বাস্তবতা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ মনে করছেন, আয়োজকদের পক্ষ থেকে এ বিষয়ে বাড়তি উদ্যোগ নিলে অংশগ্রহণকারীরা আরও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

