রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, বিসমিল্লাহ ফুডকে জরিমানা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

চট্টগ্রাম নগরের পাহাড়তলী ছদু চৌধুরী সড়ক সংলগ্ন বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে ৩ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটি অবৈধ প্রক্রিয়ায় চিপস উৎপাদন, অনুমোদিত ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, অস্বাস্থ্যকর তেল প্রয়োগ ও সংরক্ষণে চরম অপরিচ্ছন্নতার কারণে সাময়িকভাবে সিলগালাও করা হয়।

- Advertisement -

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

একই অভিযানে দেওয়ানহাট এলাকার হোটেল সিটি আই রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং বাসি মাছ-মাংস সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা, দেওয়ানহাট মোড়ের মুসলিম হোটেল ও দরবার ভাতঘরকে ৬ হাজার টাকা এবং ফারিয়া মেডিকেলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

সর্বশেষ

এই বিভাগের আরও