মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

হামজারবাগে ছাত্রলীগের আকস্মিক মিছিল, পুলিশের জালে ৪ জন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

চট্টগ্রামের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে হামজারবাগ সঙ্গীত মোড় এলাকায় হঠাৎ করে এই ঝটিকা মিছিল বের হয়। পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টা ২০ মিনিটে মিছিলটির নেতৃত্ব দেন চকবাজার ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ইভান। কিছুক্ষণ পরই তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

এরপর পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি সাদা হাইস আটক করে। এসময় গাড়ির চালক আবু মুসা ও হেলপার শাকিব আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রায়হান উদ্দিন ও মো. আরিফকেও গ্রেপ্তার করে পুলিশ।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সুলাইমান জানান, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন—চকরিয়া থেকে ভাড়া করে চট্টগ্রাম শহরে আসেন তারা। পরিকল্পনা ছিল মিছিল শেষে ছবি তুলে ফেরত যাওয়ার।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও