মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

প্রবর্তক মোড়ে বন্ধ সেন্ট্রাল সিটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে বন্ধ থাকা সেন্ট্রাল সিটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

- Advertisement -

রোববার (১৯ অক্টোবর) রাত ১২টার পর স্থানীয় লোকজন ও পথচারীরা ভবনের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তালা কেটে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান।

তিনি জানান, “আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কত— তা তদন্ত শেষে জানা যাবে।”

উল্লেখ্য, হাসপাতালটিতে অনিয়ম ও স্বাস্থ্য সুরক্ষা নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় স্বাস্থ্য অধিদফতরের সুপারিশে গত ২৬ জুন জেলা সিভিল সার্জনের নির্দেশে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও