মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক শুকলাল দাশের মায়ের মৃত্যুতে চট্টগ্রাম জার্নালের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদী’র সিনিয়র রিপোর্টার শুকলাল দাশের মা শচীপ্রভা দাশ পরলোকগমন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে চট্টগ্রাম জার্নাল পরিবার।

- Advertisement -

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন।

রাতে কোতোয়ালী থানার অভয়মিত্র মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মৃত্যুকালে শচীপ্রভা দাশ স্বামী, ছেলে-মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন।

চট্টগ্রাম জার্নালের সম্পাদক ইব্রাহিম আনাচ এক শোকবার্তায় বলেন, “শচীপ্রভা দাশ ছিলেন এক স্নেহময়ী, সহৃদয় ও শ্রদ্ধাভাজন নারী। তাঁর মৃত্যু শুকলাল দাশসহ পুরো পরিবারের জন্য গভীর বেদনার, যা ভাষায় প্রকাশ করা কঠিন। চট্টগ্রাম জার্নাল পরিবার তাঁর আত্মার শান্তি কামনা করছে।”

চট্টগ্রাম সাংবাদিক মহল ও সহকর্মীরা শুকলাল দাশের এই শোকাহত সময়টিতে গভীর সমবেদনা ও শক্তি প্রার্থনা করেছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও