মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

“খবরদার! আমি শাহজাহান”—বক্তব্যে কাপলেন ভোটের মাঠ, নড়ল সোশ্যাল মিডিয়া

নিউজ ডেস্ক

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী আবারও আলোচনায়। সম্প্রতি একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সমালোচনার পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার আরেকটি ভিডিও, যেখানে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তাকে কড়া হুঁশিয়ারি দিতে শোনা যাচ্ছে।

- Advertisement -

ভিডিওতে শাহজাহান চৌধুরীকে বলতে শোনা যায়—
“আল্লাহর ওয়াস্তে রাজনৈতিক বাড়াবাড়ি করিয়েন না। আমার নাম শাহজাহান চৌধুরী। আমি শুনতেছি, অনেকজনে নাকি আমাকে নিয়ে উল্টাপাল্টা বলতেছে।”

এরপর আরও তীব্র সুরে তিনি বলেন— “খবরদার, খবরদার; আমি শাহজাহান চৌধুরী। আমাকে যারা চিনে না, তারা এখনো মাটির নিচে বসবাস করে। আমি চোখ তুলে দেখতেছি, আমার জন্য আল্লাহ আছে। আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমার জন্য সূর্য ঠেকিয়ে রাখবে। আল্লাহ তায়ালা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন।”

এর আগে ২২ নভেম্বর জামায়াতের চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের এক সমাবেশে প্রশাসনকে ‘কব্জা’ করা নিয়ে মন্তব্য করে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। বক্তব্যটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

পরবর্তী সময়ে, ২৫ নভেম্বর তাকে দলীয় ব্যবস্থায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ৭ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে দলীয় সূত্রে।

উল্লেখ্য, শাহজাহান চৌধুরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও