সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন

- Advertisement -

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, থানা অফিসার ইনচার্জ ওসি মো. মাহফুজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রুমন তালুকদার, কৃষি অফিসার মো. শাহানুর ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান, বীর মুক্তিযোদ্ধা শরৎচন্দ্র বড়ুয়া, ডা. মহসিন খান তরুণ, সাংবাদিক এস এম মোদ্দাচ্ছের, মো. সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক খসরু পারভেজ ও নজির আহম্মদ।
বক্তারা বলেন, ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে এদেশকে মেধা শূন্য করে দিতে চেয়েছিল।

নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের শেষলগ্নে পুরো দেশের মানুষ যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই এ দেশীয় নরঘাতক রাজাকার, আলবদর, আলশামস ও শান্তি কমিটির সদস্যরা মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে।

বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করতে এ নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে দেশকে ধ্বংস করার লক্ষ্যে বুদ্ধিজীবীদের হত্যা করে। শহীদ বুদ্ধিজীবীরা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন। এদেশের স্বাধীনতাকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।

এদিন উপজেলার কধুরখীল বধ্যভূমি এবং পশ্চিম শাকপুরা বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করা হয়।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও