বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেন্দ্রে বিজয়ী বিএনপি, পোস্টাল ভোটে বাজিমাত হানাজালার

অনলাইন ডেস্ক

মাদারীপুরের শিবচর (মাদারীপুর-১) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর ফলাফল দেখা গেছে। মূল কেন্দ্রের ভোটে এগিয়ে থাকলেও পোস্টাল ব্যালটের লড়াইয়ে পিছিয়ে পড়ে শেষ মুহূর্তে মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থী নাদিরা আক্তার। এ আসনে বিজয়ের হাসি হেসেছেন ১১ দলীয় জোট ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফল বিশ্লেষণে এই নাটকীয় চিত্র উঠে আসে।

- Advertisement -

জানা যায়, বাংলাদেশ খেলাফত মজলিস ও ১১ দল সমর্থিত প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা রিকশা প্রতীকে কেন্দ্রে ভোট পান ৬৩ হাজার ৫১১ আর পোস্টাল ব্যালটে ১ হাজার ৩৯৮ ভোট। এতে তিনি মোট পান ৬৪ হাজার ৯০৯ ভোট। আর বিএনপির প্রার্থী নাদিরা আক্তার ধানের শীষে প্রতীকে কেন্দ্রে ভোট পান ৬৪ হাজার ২৯১ ভোট আর পোস্টাল ব্যালটে পান ২৩৩ ভোট। এতে তিনি মোট ভোট পান ৬৪ হাজার ৫২৪ ভোট। যেখানে মাত্র ৩৮৫ ভোট কম পাওয়ায় নাদিরা আক্তার হেরে যান। পোস্টাল ব্যালটের ভোটে সাইদ উদ্দিন আহমাদ হানজালা জয়ী হন।

এ আসনে তৃতীয় স্থানে রয়েছে স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা, তিনি পেয়েছেন ৩৬ হাজার ৫৬৪ ভোট। এছাড়া ইসলামী আন্দোলনের আকরাম হোসেন পেয়েছেন ৬ হাজার ২০৫ ভোট, আব্দুল আলী ২০৮ ভোট, জহিরুল ইসলাম মিন্টু ১৮০ ভোট, ইমরান হাসান ২৪৭ ভোট, হাফিজুর রহমান ৬৯ ভোট, রাজিব মোল্লা ৩ হাজার ২৬ ভোট আর সাজ্জাদ হোসেন সিদ্দিকী পেয়েছেন ৩ হাজার ৫৯ ভোট।

বিজয়ের পর সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, ‘আমার এ বিজয় সত্যের বিজয়। কোনও অন্যায়ের সঙ্গে মাথানত করবো না। যতদিন আছে, ইনসাফ আর ন্যায্যতার জন্যে লড়ে যাবো। ’

প্রসঙ্গত, এ আসনে বিএনপি, জাতীয় পার্টি, বিএনপির দুই বিদ্রোহীসহ ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এ আসনের মোট ৫৫ শতাংশ ভোট কাষ্ট হয়েছে।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ে জোর

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও