মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রমজানে মোবাইল কোর্ট, ফটিকছড়িতে ২২,৫০০ টাকা অর্থদণ্ড

অনলাইন ডেস্ক

পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

- Advertisement -

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, অভিযানে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং ট্রেড লাইসেন্স ব্যতিরেকে ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অপরাধে ৯ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ২২,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের বাজার মনিটরিং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ম্যাজিস্ট্রেট নিশ্চিত করেছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও