বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়েও হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন-কে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও দেওয়া হয়েছে। তিনি আগের দায়িত্বের পাশাপাশি নতুন এ দায়িত্ব পালন করবেন।

- Advertisement -

বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করা হয়েছে।

সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিমন্ত্রীদের দায়িত্বে আংশিক পরিবর্তন আনা হয়েছে। এতে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-এর পাশাপাশি ভূমি মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ১৭ ফেব্রুয়ারি ও ৪ মার্চ ২০২৬ তারিখে জারি করা আগের প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

এতে উল্লেখ করা হয়েছে, নতুন এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও