শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

রাতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, সকালে মিলল ভ্যানচালকের লাশ

এস এম শাহেদ হোসেন ছোটন, বোয়ালখালী:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

- Advertisement -

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরখিদিরপুর এলাকার ছন্দারিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সালাউদ্দিন বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরখিদিরপুর নবাব আলী চৌধুরী বাড়ির মৃত দেলা মিয়ার ছেলে।

তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। দীর্ঘদিন প্রবাসে থাকার পর গত বছর দেশে ফিরে তিনি এলাকায় ভ্যান চালাতেন।

নিহতের স্ত্রী জোছনা আক্তার জানান, সালাউদ্দিন প্রায়ই বাড়ির পাশের খালে মাছ ধরতেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে তিনি ছন্দারিয়া খালে মাছ ধরতে বের হন। সকালে স্থানীয়রা তাকে খালের ভাঙন রোধে বসানো ব্লকের ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও