চট্টগ্রামের বোয়ালখালীতে জালে আটকে যাওয়া প্রায় ১৪ কেজি ওজনের ও ১২ ফুট দৈর্ঘ্যের বার্মিজ প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
- Advertisement -
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ গ্রামের বটতল এলাকার একটি বাগানের নিরাপত্তা জালে সাপটি আটকা পড়েছিল।
উদ্ধারকারী সংস্থায় নিয়োজিত ‘ওয়াইল্ড লাইফ এণ্ড স্নেক রেসকিউ টিম’-এর সদস্য আমীর হোসাইন শাওন জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা জাল কেটে অজগরটি নিরাপদে উদ্ধার করা হয়। সাপটির ওজন প্রায় ১৪ কেজি ও দৈর্ঘ্য ১২ ফুট।
পরবর্তীতে স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা ও সিদ্ধান্তের ভিত্তিতে অজগরটি ওই এলাকার পার্শ্ববর্তী কৃষি জমিতে অবমুক্ত করা হয়।

