রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

প্রয়াত বন্ধু সুমনের স্মরণে উরকিরচরে ৯১ ব্যাচের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক

চট্টগ্রামের রাউজানের উরকিরচর উচ্চ বিদ্যালয়ের ’৯১ ব্যাচের উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী ও প্রয়াত বন্ধু এস এম জাহাঙ্গীর আলম সুমনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উরকিরচর ছমিউদ্দীন মাতবর জামে মসজিদে মরহুমের বন্ধু আবদুল হাকিমের সভাপতিত্বে ও মহিউদ্দিন ইমনের সঞ্চালনায় এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন মরহুমের বন্ধু শফিউল আজম, আবুল কাসেম হিরু, মোহাম্মদ ইদ্রিস ও মনসুর আলম।

বক্তারা স্মৃতিচারণ করে বলেন, “জাহাঙ্গীর আলম সুমনের অকালমৃত্যু তাঁর পরিবার, স্বজন ও বন্ধুদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তাঁর হাস্যোজ্জ্বল আচরণ, আন্তরিকতা ও বন্ধুবৎসল মনোভাব আমাদের হৃদয়ে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে।”

স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ নুরুল আমিন, খোরশেদ আলম, হাজী আমিন শরীফ, মাহবুব আলম, মোহাম্মদ মিয়া, আবুল হোসেন, মো. সাইফুদ্দিন, মোহাম্মদ সাইমন, গিয়াস উদ্দিন, মোহাম্মদ আসিফ, আবদুল কাদেরসহ ’৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা অলী আহমেদ।

সর্বশেষ

এই বিভাগের আরও