বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

এমপি মিষ্টির পদত্যাগ, শূন্য ঘোষণা সংরক্ষিত নারী আসন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের পর ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে একই দিন দুপুরে জাতীয় সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ।

সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর পদত্যাগ করেছেন। ফলে সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ওই দিন থেকেই তাঁর সংসদীয় আসনটি শূন্য হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেন সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই ঘটনার পর তাঁর পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে।

রাড্ডা মাতৃ ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এ ছাড়া ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে ফেরদৌসী আহমেদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগও আলোচনায় আসে। তবে এসব অভিযোগের বিষয়ে পৃথকভাবে আইনি সিদ্ধান্তের তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

সর্বশেষ

এই বিভাগের আরও