রবিবার, ১ নভেম্বর ২০২৬

বোয়ালখালীতে মাইজভাণ্ডারী ফাতেহা শরিফ ও ছেমা মাহফিল

নিউজ ডেস্ক:

চট্টগ্রামের বোয়ালখালীতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ইউনিট-০২ শাখার উদ্যোগে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর স্মরণে মাসিক ফাতেহা শরিফ, খতমে তাওয়াল্লাদে গাউসিয়া শরিফ, আলোচনা সভা ও ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

গত ৩০ অক্টোবর (শুক্রবার) বাদে এশা পশ্চিম গোমদণ্ডীর ফাতেহ আলী মুন্সির বাড়িতে সংগঠনের বর্তমান অর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন টিটুর বাসভবনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. কামাল। নাত পরিবেশন করেন সদস্য আবু হানিফ। কালাম পরিবেশন করেন মো. সেলিম এবং শাজারা শরিফ পাঠ করেন মো. আব্বাস।

এতে উপস্থিত ছিলেন উপজেলা ‘গ’ জোনের সমন্বয়কারী মো. ফরিদ আলম, মো. আলী আকবর, মো. ফারুক আজমসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

অনুষ্ঠানে আলোচনা ও আধ্যাত্মিক পরিবেশনায় অংশগ্রহণের পাশাপাশি বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নুরুল ইসলাম। পরে ছেমা মাহফিল, দোয়া ও তবরুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ

এই বিভাগের আরও