রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে মদ-গাঁজা নগদ টাকাসহ গ্রেপ্তার ৪

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে চোলাই মদ, গাঁজা ও নগদ টাকাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে বোয়ালখালী সেনাক্যাম্পের সদস্যরা।

এরপর বোয়ালখালী থানায় হস্তান্তর করলে পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার পূর্ব গোমদণ্ডীর মৃত নূর মোহাম্মদের ছেলে মো.শাহজাহান (৩৮), মৃত আবুল কাশেমের ছেলে শেখ আহমদ (৫১), মৃত নুরুল ইসলামের ছেলে এরশাদ (৩২) এবং মৃত নুরুল হকের ছেলে খোরশেদ আলম (৪২)।

তাদের কাছ থেকে ৫ লিটার চোলাই মদ, ৭৫ গ্রাম গাঁজা ও নগদ ৪৬ হাজার ৯০৭ টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার।

সর্বশেষ

এই বিভাগের আরও